আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৪

 
উপজেলার অলিপুর বাজারে রবিবার রাতে আগুন পোহাতে গিয়ে ৪জন দগ্ধ হয়েছেন। তারা সবাই মাটি টানা ট্রলির চালক। 
 
তারা হলেন- অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে ডাবলু শেখ (৩২), একই গ্রামের সোবহান আলী, আবুল কালাম ও মোহাম্মদ আলী। শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ডাবলুর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের শরীরের ৪০ভাগ অংশ পুড়ে গেছে বলে তাদের পরিবার থেকে জানানো হয়েছে।
 
বড়হর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, শীতের মধ্যে ট্রলি চালিয়ে এসে শীত নিবারণের জন্য তারা রাত ৮টার দিকে অলিপুর বাজারে আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার প্রথমে ডাবলুর গায়ে আগুন ধরে। তার আগুন নেভাতে গিয়ে আরো তিনজন দগ্ধ হন।
 
ডাবলু শেখের বাবা সানোয়ার শেখ জানান, ডাবলুর শরীরের ৭০ভাগ অংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে শহীদ জিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। 
 
ইত্তেফাক/আরকেজি