সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী বাসস্ট্যান্ড থেকে আফজাল মিনহাজ সংগ্রাম নামে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সংগ্রাম নাটোরের বড়াইগ্রাম উপজেলার চণ্ডিপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে মাংস বিক্রেতা বাবলু কসাইয়ের কাছ থেকে ১৫ কেজি গরু ও ১৩ কেজি খাসির মাংস ক্রয় করেন। মাংসের টাকা র্যাব-১২ সদর অফিস সলঙ্গা থেকে নেয়ার কথা বলে মোটরসাইকেলে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে অনেক লোক জমায়েত হয়। এক পর্যায়ে র্যাব অফিসে খবর নিয়ে জানা যায় ওই নামে কোন র্যাব সদস্য নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
শাহজাদপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, ওই ব্যক্তির কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাপ বিশিষ্ট একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।
ইত্তেফাক/ইউবি