রাজশাহী মহানগর জামায়াতের রোকন মো. তাসলিম আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ। গ্রেফতারকৃত তাসলিম নগরীর মির্জাপুর এলাকার এম সেলিম মাইমানের ছেলে।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজার এলাকা থেকে মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার তথ্য রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি