কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

 
পিরোজপুরের কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হাটবাজারগুলোতে সন্ধ্যার পর লোকজন শূন্য হয়ে যাচ্ছে। 
 
হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।  যথাসময়ে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার পরেও শীতের কারণে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকছে। 
 
তীব্র এ শীতে কদর বেড়েছে গরম কাপড়ের। উপজেলার রূপালী ব্যাংকের সামনে, সদর ইউনিয়ন পরিষদের সামনে এবং পোস্ট অফিস রোডের ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরম কাপড়ের ব্যবসাও জমে উঠছে। প্রতিবছর শীতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষরা ফুটপাত থেকে গরম কাপড় কিনে থাকে।
 
ইত্তেফাক/ইউবি