জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক শান্ত

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণার সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্যও দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১৩ জানুয়ারি বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
 
ওই ম্যাচের জন্যই ১২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে খেলবেন জাতীয় দলে সুযোগ পাওয়া ওপেনার এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু। এ ছাড়া জাতীয় দলে ঠাঁই মেলেনি এমান ক্রিকেটারের মধ্যে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 
 
বিসিবি একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, আরিফুল হক, মেহেদী হাসান, ইমরান আলি, এবাদত হোসেন, খালিদ হাসান ও তানভির হায়দার। 
 
ইত্তেফাক/কেআই