পুঠিয়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

পুঠিয়ার বানেশ্বর নামক স্থানে সোমবার বিকেলে বাসচাপায় আব্দুর রব ওরফে সোহান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোহান বাঘা উপজেলার আড়ানী এলাকার আবু সাইদের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহান উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের তার নানা ওয়াজ নবীর বাড়িতে থেকে লেখাপাড়া করত। চলতি বছর সোহান জামিরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার বিকেলে মোটরসাইকেলে সোহান বেলপুকুর থেকে বানেশ্বর যাচ্ছিল। বানেশ্বর ট্রাফিক মোড়ে পৌঁছালে একটি ইমা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মহাসড়কের উপর ছিটকে পড়ে। এ সময় একটি বাসচাপায় ঘটনাস্থলে সোহানের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি