লোহাগাড়ায় ইয়াবাসহ টোকাই সাজ্জাদ আটক

চট্টগ্রামের লোহাগাড়ার টোকাই সাজ্জাদকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। উপজেলা সদরের বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে সোমবার বিকেলে তাকে আটক করা হয়। সে উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়া আলাউদ্দিন পাড়ার মো: ইসমাইলের পুত্র।

সাজ্জাদকে আটক করার এস. আই. মো: হেলাল খান জানান, পোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এস. আই. মো: সোহরাওয়ার্দী জানান, সাজ্জাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।

ইত্তেফাক/নূহু