কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দূর্গম পদ্মার চর আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কুষ্টিয়া বিজিবি সেক্টরের অধীন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন স্থানীয় গরীব অসহায় এক হাজার নারী, পুরুষ এবং শিশুর মাঝে শীতবন্ত্র বিতরণ করেছে। সোমবার দুপুরে মুন্সিপাড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদুল হক খান, পিপিএমএস।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সীমান্তরক্ষাও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অসহায় ও গরীব দুস্থদের শীত নিবারণের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।