গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে রুবেল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার সদর উপজেলার হোতাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায়।
জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/এএম।