মুরাদনগরে গাঁজাসহ নারী আটক

 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক অভিযানে ৬ কেজি গাঁজাসহ হোসনে আরা (৫০) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পরমতলা মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত মাদক পাচারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের আলী আকবরের স্ত্রী।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পরমতলা গ্রাম হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পরমতলা মাদ্রাসার সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় গাজাসহ হোসনে আরাকে আটক করে পুলিশ।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান