বিএনপি নেতা খন্দকার মোশারফের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

 
দুর্নীতির মামলা পুনরায় তদন্ত ও স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেনের রিভিশন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
 
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশিদ আলম খান।
 

ইত্তেফাক/এএম।