বার্সায় কুটিনহোর খেলতে তিন সপ্তাহের অপেক্ষা

মৌসুমের মধ্যবর্তী দলবদলে ব্রাজিলের ফিলিপ কুটিনহোকে দলে নিয়ে শোরগোল ফেলে দিয়েছে বার্সেলোনা। তবে চলতি মৌসুমে বার্সাকে তিনি খুব একটা সাপোর্ট দিতে পারবেন না। কারণ অভিষেক ম্যাচ খেলতেই তাকে অপেক্ষা করতে হচ্ছে তিন সপ্তাহ। আগামী ৪ ফেব্রুয়ারি এস্পানিওলের বিপক্ষে অভিষেক হতে অভিষেক পারে তার।
 
রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে ন্যু ক্যাম্পে পাড়ি জমানো কুটিনহোকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে খেলাতে পারবে না বার্সা। কারণ লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলায় এই মৌসুমে আর ইউরোপিয়ান এই টুর্নামেন্টে খেলতে পারছেন না ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান। এখন লা লিগা ও ঘরোয়া অন্য প্রতিযোগিতাতেই তার উপর ভরসা করতে পারবেন আর্নেস্তো ভালভার্দে। সেই লা লিগাতেও এবার কুটিনহোকে পেতে অপেক্ষা করতে হবে তিন সপ্তাহ। ঊরুর চোটের কারণে অন্তত সামনের তিনটি ম্যাচে তাঁকে পাবে না বার্সা। চুক্তির সইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষাতে কুতিনহোর এই চোট ধরা পড়ে।
 
লিভারপুলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলেননি কুটিনহো। ইংলিশ লিগে ২০ ম্যাচে ১২ গোল করা কুটিনহোকে তাই আপাতত দর্শক সাঁড়িতেই বসে থাকতে হচ্ছে। 
 
ইত্তেফাক/কেআই