উপজেলার ইকড়ি ইউনিয়নে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বে-সরকারি দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে মঙ্গলবার বিকেলে দুস্থ, অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, স্থানীয় ইউপি সদস্য, মজিবর তালুকদার, শিশির হালদার, ইলিয়াস মোল্লা, রফিকুল হাওলাদার, সাজাহান হাওলাদার, জেপি মহিলা নেত্রী ও সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি