‘‌চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে দূর করুন অপসংস্কৃতি’

 
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনাগুলোকে সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করতে কাজ করতে হবে।
 
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তার দফতরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠককালে একথা বলেন তিনি।
 
তারানা হালিম বলেন, একটি অসাম্প্রদায়িক, ডিজিটাল, আধুনিক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এখানে ধর্মান্ধতা, কুসংস্কার ও অপসংস্কৃতির কোনো স্থান নেই।আর সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির অপপ্রচার থেকে দেশবাসীকে রক্ষা করতে চলচ্চিত্র ও প্রকাশনার গুরুত্ব অপরিসীম। আর একাজে তথ্য মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিতে হবে আধুনিক অগ্রণী ভূমিকা।
 
এ সময় তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে