জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা পুন:তদন্ত ও এর কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও বিএনপি নেতার পক্ষে এজে মোহাম্মদ আলী শুনানি করেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে খন্দকার মোশাররফের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। আগামী ১৬ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।
ইত্তেফাক/এমআই