বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে। তাদের দাবি, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা।
সকাল ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের উপজেলা যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সভাপতি আব্দুল আউয়াল লোকমান, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মো ইলিয়াস আলী সরদার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আঃ ওহাব মোল্লা, প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক আঃ মালেক আকন, সহকারী শিক্ষক বিপ্লব কুমার চক্রবর্তী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইত্তেফাক/নূহু