গোপালগঞ্জে মোহামেডানের ড্র

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবলে প্রথম ম্যাচে বিজেএমসিকে হারিয়ে জয় পেয়েছিল মোহামেডান। তারপর টানা চারটি হারের পর একটি ড্র। এরপর আবারও টানা চারটি হারের পর এবার মোহামেডান আরেকটি ড্রয়ের মুখ দেখেছে। গতকাল গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামের মাঠে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধার বিপক্ষে।

ড্র করে প্রাণে বেঁচেছে মোহামেডান। ১-০ গোলে পিছিয়ে থাকা মোহামেডান পেনাল্টিতে গোল করেছে খেলার শেষ ভাগে। ইনজুরি টাইমে। খেলাটা যখন শেষ হবে হবে ঠিক তখন পেনাল্টি পায় মোহামেডান। নিশ্চিত হার হতে বেঁচে যায় পেনাল্টি হতে কিংসলে গোলে। খেলার ৬৮ মিনিটে আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামুসরা গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে ছিল। গোলটা ধরেও রেখেছিল শেষ পর্যন্ত। কিন্তু স্রোতের বিপরীতে গোলটা হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করে মুক্তিযোদ্ধা। ১১ খেলায় মুক্তিযোদ্ধার ১৫ এবং সমান খেলায় মোহামেডানের ৬ পয়েন্ট।

নোয়াখালীতে চট্টগ্রাম আবাহনীর জয়

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। নোফেল ৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে ছিল। ২৪ মিনিটে নাইজেরিয়ান মাগালানের গোলে সমতা আনে ২-০। খেলা শেষের ইনজুরি টাইমে মাগালান দ্বিতীয় গোল করেন। জয় নিশ্চিত হয় ৩-০।

আজকের খেলা

আবাহনী ও শেখ জামাল। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।

ব্রাদার্স ও বিজেএমসি। ৩টা ৩০, শহীদ ভুলু স্টেডিয়াম নোয়াখালী।