সার্জিও আগুয়েরোর শেষ বেলার গোলে লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে ব্রিস্টল সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বদলি হিসেবে মাঠে নেমে দলকে নাটকীয়ভাবে দিলকে জয় এনে দেন এই আর্জেন্টাইন তারকা। প্রথম লেগে এগিয়ে থাকায় ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিটি। আগামী ২৪ জানুয়ারি ব্রিস্টলের মাঠে হবে এর ফিরতি লেগের খেলা।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি জয় পায় ২-১ গোলে। আক্রমণের ধার অব্যাহত রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। উল্টো ৪৪ মিনিটে স্পট কিক থেকে ববি রিডের গোলে ব্রিস্টলই এগিয়ে যায় ব্রিস্টল। ডি-বক্সে ইংলিশ এই মিডফিল্ডারকেই জন স্টোনস ফাউল করলে পেনাল্টি পায় দলটি।
IMG0
খেলার ৫৫ মিনিটে কেভিন ডি ব্রুইন সিটিকে সমতায় ফেরান রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা আগুয়েরো শেষ পর্যন্ত জয়সূচক গোল করেন। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার দারুণ ক্রসে হেডের সাহায্যে গোল করেন তিনি।
ইত্তেফাক/কেআই