আওয়ামী লীগের সাংগঠনিক সফরের তারিখ পরিবর্তন

 
আগামী ১২ জানুয়ারির পরিবর্তে ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর শুরু হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ