সিংড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মুন্টুর ছেলে নিশানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি বেঁধে যায়।
এসময় নিশান, মতিন ও ফয়সাল আহমেদ সম্রাট নামে তিনজন আহত হন। আহতদের মধ্যে ২জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি