প্রোলিংক পণ্য বাজারে উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

 
প্রোলিংক ব্রান্ডের পণ্য বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। বুধবার বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোলিংক পণ্যগুলো উন্মোচন করা হয়। 
 
প্রোলিংক এর ডিরেক্টর-চ্যানেল স্যামুয়েল হ্যান বাংলাদেশের মার্কেট এর জন্য স্মার্ট টেকনোলজিসকে অনুমোদিত পরিবেশক হিসেবে ঘোষণা দেন।  মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের বাজারে সকল ধরনের পণ্য পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস (বিডি)। স্মার্ট টেকনোলজিস এর তত্ত্বাবধানে টেক রিপাবলিক কিছু পণ্যের সহযোগী পরিবেশক হিসেবে কাজ করবে। এখন থেকে ওয়্যারেন্টি বিষয়ে স্মার্ট টেকনোলজিস-ই একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে। তাই প্রোলিংক এর যেকোন সেবা পেতে স্মার্ট এর সাথে যোগাযোগ করতে হবে। 
IMG0
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর ডিরেক্টর মার্কেটিং এসএম মহিবুল হাসান বলেন, প্রোলিংক এর মত একটি ভালো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা স্মার্ট টেকনোলজিস সব সময়ই অন্য যেকোন পরিবেশক এর চেয়ে ভালো সেবা দিতে প্রস্তুত। তাই আমরা আশা করছি, প্রোলিংক নিয়েও আমরা আমাদের সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হব এবং বাংলাদেশের বাজারে প্রোলিংক এর শক্ত অবস্থান তৈরি করতে পারব। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডিরেক্টর-ডিসট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ, জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বেরুনী সুজন, প্রোলিংক এর মার্কেটিং ম্যানেজার জোয়ান জো, টেক রিপাবলিক এর চেয়ারম্যান মশিউর রহমান রাজু, ম্যানেজিং ডিরেক্টর এইচএম ফয়েজ এবং ডিরেক্টর কাজী একরামুল গনি।