‘বঙ্গবন্ধু স্কয়ার’ নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

 
রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধুর চেতনা সমুন্নত রাখতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এ প্রকল্প হাতে নিয়েছে। ৫৯ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে আরডিএ।
 
আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান জানান, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নির্মাণ কাজ শুরু করতে এখন দরপত্র আহ্বান করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি