কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি ড. রাধা বিনোদ পালের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহস্থ পৈত্রিক গ্রামে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের উদ্যোগে বুধবার সকালে স্কুল চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ-সম্পাদক আব্দুল্লাহ নূহু, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, লালন ডেইরী ফার্মের ম্যানেজিং ডিরেক্টর রোটারীয়ান আনোয়ারুল হক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান নিয়াত আলী লালু, কেএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু