২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক নিয়ে তথ্য প্রকাশ করায় বাজ ফিড ও ফিউশন জিপিএসের বিরুদ্ধে মামলা করেছেন ট্রাম্পের আইনজীবী। গত বছর ফাঁস করা নথিতে করা অভিযোগ ভুল বলে উল্লেখ করে মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে মামলাটি করা হয়। নথি প্রকাশের এক বছর পর মামলা করা হলো। খবর সিএনএনের
মামলা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তার নাম ওই নথিতে ছিল। গত বছরের জানুয়ারিতে ৩৫ পৃষ্ঠার নথিটি প্রকাশ করা হয়। গবেষণা প্রতিষ্ঠান বাজ ফিড এর বিরুদ্ধে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি এবং তার কর্মকর্তারা নথিতে যে তথ্য প্রকাশ করেছেন তার মাধ্যমে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন কোহেন।
তিনি একই অভিযোগ করেছেন জিপিএস ফিউশন এবং তার প্রতিষ্ঠাতা গ্লেন সিম্পসনের বিরুদ্ধে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে নথি তৈরি করতে একটি ব্রিটিশ গোয়েন্দাকে ভাড়া করা হয় বলে কোহেন অভিযোগ করেন। মামলায় বাজ ফিড এর এডিটর ইন-চীফ বেন স্মিথ, রিপোর্টার কেন বেনসিংগার, সম্পাদক মিরিয়াম এল্ডার ও মার্ক স্কুফসের নাম যুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ