ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল গত বুধবার রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে ৫ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র শিশু এবং বৃদ্ধদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগ নেতা আবু কাওসার, স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদার আলম প্রমুখ।
ইত্তেফাক/এমআই