সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' ৩ বনদস্যু নিহত

 
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর সাথে র‌্যাব-৮ এর গোলা-গুলি হয়। এতে ওই বনদস্যু বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
 
বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর একাধিক কর্মকর্তা।
 
ইত্তেফাক/জামান