ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে ওই ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মাহিয়া (৬) ও জবা (৭)।

মাহিয়া নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের  মিন্টু মিয়ার কন্যা ও জবা চরনিয়ামত গ্রামের জাহাঙ্গীরের কন্যা।

হাসপাতাল ও পারিবরিক সূত্রে জানা গেছে, ফুফাতো বোন মাহিয়া নানা বাড়ি বেড়াতে এসে মামাতো বোন জবাকে নিয়ে দুপুরে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে যায়। পরে দুইবোনকে পানি থেকে উদ্ধার করেন। বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।