যুক্তরাষ্ট্র দূতাবাস রোববার বন্ধ থাকবে

মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন উপলক্ষে আগামী রোববার (১৪ই জানুয়ারি) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। 
 
মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন আমেরিকার একটি জাতীয় ছুটির দিন।
 
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা