ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক মোমিনুল হকের ডাবল-সেঞ্চুরির ম্যাচে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন তুষার ইমরান ও মোসাদ্দেক হোসেন।
মোমিনুলের ২৫৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫৪৬ রান করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১২৮ রান করেছিলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এসময় দলের হয়ে মোসাদ্দেক হোসেন ৪২ ও তুষার ইমরান ২২ রানে অপরাজিত ছিলেন।
IMG0
তৃতীয় দিন ব্যাট হাতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বোলারদের দৃঢ়তার সাথে লড়াই করেছেন তুষার ও মোসাদ্দেক। ফলে সেঞ্চুরির স্বাদও নেন তারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৫তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তুষার। ১০৫ রানের খেলে ১০’হাজার রানের খুব কাছেও পৌঁছে গেছেন তুষার।
তুষারের মত সেঞ্চুরি তুলে ১১০ রানে থামেন মোসাদ্দেক। ফলে দিন শেষে ৫ উইকেটে ৩১৮ রান করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
ইত্তেফাক/ রেজা