মেয়ে কোলে নিয়ে অভিনব প্রতিবাদ!

পাকিস্তানের কাসুর শহরে সম্প্রতি জয়নাব নামের আট বছরের একটি মেয়ে শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। গত দুই বছরে একই কায়দায় ১২টি মেয়ে শিশু যৌন নির্যাতন ও হত্যার শিকার হওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে দুই জন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় বইছে।

 

তবে জয়নাব ইস্যুতে অভিনব প্রতিবাদ করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন পাকিস্তানের সামা টেলিভিশনের উপস্থাপিকা কিরন নাজ। জয়নাব হত্যার প্রতিবাদ জানাতে তিনি এদিন খবর পড়েছেন নিজের ছোট্ট মেয়েকে কোলে বসিয়ে। খবর পড়ার শুরুতেই কিরন নাজ বলেন, আজ আমি কিরন নাজ নই। আজ আমি একজন মা। এ কারণেই আমি আমার মেয়েকে নিয়ে এখানে বসেছি। এই ধরনের নির্মমতা একজন মায়ের জন্য কতটা হতাশার সেটা বোঝাতেই তিনি এটা করেন।

 

ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর জয়নাব হত্যাকাণ্ডের বিচারের দাবি আরো বেশি জোরালে হয়েছে।-এনডিটিভি

ইত্তেফাক/নূহু