কাহারোলে হিরোইনসহ আটক ২

 
দিনাজপুরের কাহারোল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হিরোইনসহ ২ জনকে আটক করেছে।
 
কাহারোল থানা পুলিশ জানায়, দীর্ঘদিন হতে হিরোইন ব্যবসা করে আসছিল উপজেলার ইটুয়া গ্রামের মো. সামায়ন আলীর ছেলে আব্দুল (৫০) ও পৌরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো. আইয়ুব আলী (৩৩) তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কাহারোল থানায় মামলা দায়ের করেছে। আসামিদেরকে কাহারোল থানার পুলিশ কোটে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান