গোপালগঞ্জে ট্রলিচাপায় যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জে ট্রলিচাপায় এমএ দাউদ (৪৫)  নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 
 
এম.এ দাউদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা যুবলীগের আহ্বায়ক। তিনি ওই উপজেলার মাছকাটা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। 
 
গোপালগঞ্জ সদর থানার এসআই ইউসুফ আলী জানান, ওই যুবলীগ নেতা গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে বাগেরহাট জেলার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি সোনাকুড় পৌঁছালে একটি ট্রলি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/ইউবি