চাটমোহরে ভুয়া চিকিত্সককে জরিমানা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

বৃহস্পতিবার চাটমোহরের উত্তরসেন গ্রাম উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু ক্যাম্প থেকে এক ভুয়া চিকিত্সককে আটক করে এলাকাবাসী। তার নাম ডা. মো. মনজুরুল ইসলাম মাসুম। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।

নটাবারিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও বর্তমান ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ এলাকাবাসী জানান, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম ভুয়া ওই চিকিত্সককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে জরিমানা দিয়ে খালাস পায় ভুয়া ডা. মাসুম।