জাতীয় দল থেকে বেশ কিছুদিন ধরেই দূরে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার তাইজুল ইসলাম। আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম থাকলেও ১৬ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। কিন্তু এই সময়ের মধ্যেই দারুণ এক খুশির খবর এসেছে এই তারকার ঘরে। সদ্যই বাবা হয়েছেন তাইজুল।
বৃহস্পতিবার তাইজুলদের সংসার আলো করে এসেছে একটি পুত্রসন্তান। এদিন রাতে সদ্যজাত সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি সোশ্যাল সাইট ফেসবুক আপলোড করে তাইজুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার নবজাতক ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
তাইজুল জাতীয় দলের হয়ে ১৬ টেস্টে ৫৪ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ৮/৩৯। ওয়ানডেতে অনিমিত খেলে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫টি ম্যাচে ১৮৬টি উইকেট নিয়েছেন।
ইত্তেফাক/ রেজা