কালকিনিতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

গৌরনদীর পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাস উল্টে খাদে পড়ে একজন যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম কাজী হাফিজ উদ্দিন (৬০)। যাত্রীবাহী বাসটি সার্বিক পরিবহনের। ঢাকায় যাওয়ার পথে কালকিনি-ভূরঘাটা সড়কের লালপোল নামক স্থানে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী হাফিজ উদ্দিন কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম মহিউদ্দিন কাজীর ছেলে।

এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৮ যাত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন বাসযাত্রী কামাল (৩৫), আবু নাইম (৩২). জহিরুল ইসলাম (৩২), লিপি (২৫), আসমা(২২), সুবহান(৬৫). আলী আব্বাস(৪২), নাসির হাওলাদার(৪২), আমিরুল ইসলাম(২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী কাজী হাফিজ উদ্দিন (৬০)  নিহত  ও ১৫ যাত্রী আহত হয়।

ইত্তেফাক/নূহু