ভ্রাম্যমাণ প্রতিনিধি
শুক্রবার ঝিনাইদহে শুরু হয়েছে দু’দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কের সম্মেলন কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এমিরিটাস বরুন চক্রবর্তী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গবেষণা কেন্দ্র, ভারতের লৌকিক কলকাতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্ট্যাডিজ বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ পৌরসভার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।