স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে ডায়রিয়া আক্রান্ত ৩৫ মাদ্রাসা ছাত্রকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর কাটাখালি পৌরসভার জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ বাখরাবাজ মাদ্রাসার ওই ছাত্ররা হঠাত্ ডায়রিয়ায় আক্রান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, মাদ্রসার আবাসিক হলের পরিবেশ তেমন ভালো নয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। যার কারণে প্রতিদিনই পানিবাহিত রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে।
মাদ্রাসার অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, হঠাত্ করে সকালে তার মাদ্রাসার কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা ডায়রিয়া বলে শনাক্ত করেন। তাদের চিকিত্সার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।