টাঙ্গাইলের ভূঞাপুরে ৪শ' পিস ইয়াবাসহ লেবু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল শুক্রবার রাতে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লেবু মিয়া উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, উপজেলার মাটিকাটা গ্রামের লেবু মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় লেবু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/জামান