রাজশাহীর আট উপজেলা চেয়ারম্যানের শপথ আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর আট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আজ শনিবার শপথ গ্রহণ করবেন।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালক পারভেজ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল সকাল ১১টায় রাজশাহীর মোহনপুর, তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী, বাঘা, পুঠিয়া, চারঘাট ও বাগমারা উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।