ফুলবাড়ীতে শীতার্ত দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্যাংক এশিয়ার উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪শ কম্বল বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম সরকার, ব্যাংক এশিয়ার রংপুর শাখা প্রধান এহছানুল কবীর, নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মূসা, ব্যবসায়ী রোকনুজ্জামান রুকুল জুয়েল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি