কুড়িগ্রামের রাজারহাটে শনিবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পল্লীচিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকার পল্লীচিকিৎসক আমিনুল ইসলামের (৪০) বাড়ি সংলগ্ন কিশামত নাখেন্দা এলাকার বাদশা মিয়ার জমিতে আলু চাষ করা হয়। বিকাল ৪টায় ওই পল্লী চিকিৎসকের ছাগল আলু ক্ষেত বিনষ্ট করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা মিয়া ও তার লোকজন পল্লীচিকিৎসক আমিনুলকে বেধরক মারপিট করে। পরে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী আমিনুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল করার পর ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ওসি মো. মোখলেসুর রহমান বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি