চবি ক্যাম্পাস থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি ইনস্টিটিউট এলাকা থেকে ছানোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই এলাকার পানির পাম্পের পেছনের টিলা হতে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
ছানোয়ারা বেগম রাউজান উপজেলার দক্ষিণ গহরার বাসিন্দা। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। 
 
সূত্রে জানা যায়, ছানোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন অবস্থায় দুদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছিল। কেউ কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর ও তার পরিচয় দিতে পারতেন না।
 
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ উদ্ধারের পর ছানোয়ারার পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেছে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি