ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সমাজসেবামূলক কাজে অথবা প্রতিবন্ধীদের জন্য সরকারি বা বিদেশি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ কিংবা অন্য কাজে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন বাতিলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ঈশ্বরদী সাঁড়া ঝাউদিয়া মুক্তিযোদ্ধা নূরুল হক স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য সেবামূলক কাজ করছেন যারা তারা সমাজের বন্ধু। বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান সমাজের অবহেলিত মানুষের জন্য ভালো কাজ করে যাচ্ছেন, আবার কেউ কেউ প্রতিবন্ধীদের নামে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে গাড়ি ঘোড়ায় চড়েন, বাড়ি বানান, তাদের প্রতি আমি হুঁশিয়ারি করছি, এসব অপচেষ্টা বন্ধ করুন। সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইত্তেফাক/আরকেজি