ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে ছেলের ছুরিকাঘাতে মা ছলেকা বেওয়া (৬৫) আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিবেশী মমতাজ আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ওই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে শরিয়াতজ্জামান (৪০) তার মা ছলেকা বেওয়াকে ছুরি দিয়ে অাঘাত করেন।
এতে ছলেকা বেওয়ার হাতের কবজি কেটে গিয়ে গুরুতর আহত হন। তাকে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছেলে শরিয়াতজ্জামানকে আটক করে পুলিশে সোর্পদ্দ করা হয়েছে। ওসি আতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি