পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্তে কোনো ধরণের সম্পৃক্ততা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সন্ধ্যায় পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপির মতিঝিল বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, ঘটনা তদন্তে এরই মধ্যে আইজিপির নির্দেশে অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী ও অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরাইশীর নেতৃত্বে তিন সদস্যের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ভাটারা থানায় কোনো সাংবাদিকের জিডি না নেয়ার ঘটনা তার জানা নেই।
ইত্তেফাক/ইউবি