জামালপুর প্রেসক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপিত

জামালপুর প্রেসক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জামালপুর শহরের বজ্রাপুর রোডে প্রায় ১৬ শতাংশ জমির ওপর বহুতল বাণিজ্যিক ভবনসহ প্রেসক্লাব ভবন নির্মিত হচ্ছে। গতকাল ১৩জানুয়ারী শনিবার রাত ৯ টায় আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভা মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামলীগের সভাপতি অ্যাড. আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুরাদ হাসান এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এস এম মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা হাজী দিদার পাশা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইনসহ প্রেসক্লাব সকল কর্মকর্তা ও সকল কর্মরত সাংবাদিক সদস্য ও সহযোগি সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইত্তেফাক/নূহু