সৌদি আরবে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারীরা মাঠে বসে ফুটবল খেলা দেখলেন। শুক্রবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নারীরা একটি ঘরোয়া লীগের খেলা উপভোগ করেন।
IMG0
খেলা হয়েছিল আল-আহলি এবং আল-বাতিনের মধ্যে। এই সময় নারীদেরকে তাদের প্রিয় দলের পতাকা নিয়ে আসতে দেখা যায়।
IMG1
গত বছর সৌদি সরকার নারীদের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়। এর মধ্যে মাঠে এসে পরিবারের সঙ্গে খেলা দেখা অন্যতম।
IMG2
গত অক্টোবরেই দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, জেদ্দা, রিয়াদ এবং দাম্মামের স্টেডিয়ামে পরিবারের সঙ্গে খেলা দেখতে নারীদের জন্য আলাদা সেকশন তৈরি করা হবে।
IMG3
চলতি বছরের শুরুতেই সেই প্রমাণ দেখা গেল। খেলা দেখতে এসে নারীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। খবর আরব নিউজের
ইত্তেফাক/মোস্তাফিজ