ফুলবাড়ীয়া-আছিম সড়কের খুড়ার দোকান নামক স্থানে ট্রাক চাপায় ভ্যানচালক ইয়ার উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার কুশমাইল গ্রামে। রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
বিক্ষুদ্ধ এলাকাবাসী ইট ভর্তি আকতার ব্রিকস এর ট্রাকসহ ড্রাইভার ফারুক মিয়াকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট ভর্তি আকতার ব্রিকস এর ট্রাক ফুলবাড়ীয়া থেকে আছিম যাওয়ার পথে ভ্যান চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।