বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে রবিবার সকালে একটি পিস্তলসহ গোলাম রসুল (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির সদস্যরা। গোলাম রসুল রঘুনাথপুর গ্রামের ইয়ার নবীর ছেলে।
৪৯ বিজিবির ঘিবা ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক জানান, স্থানীয়রা ঘিবা গ্রামের মাঠের মধ্যে অস্ত্র ব্যবসায়ীরা পিস্তল বেচাকেনা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গোলাম রসুলকে একটি পিস্তলসহ আটক করে। অস্ত্রসহ আটককৃত গোলাম রসুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি