ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

ভারতের পশ্চিম উপকূলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা আরো দু’জনের মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছে। দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের হেলিকপ্টারটি শনিবার মুম্বাই থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
 
এতে দুই পাইলট ও কর্পোরেশনের পাঁচ কর্মকর্তা ছিল। সিনিয়র কর্মকর্তাদের বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারে এখন পর্যন্ত ছয়জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। শনিবার চারজনের লাশ উদ্ধার করা হয়। ভারতের বেসামরিক বিমানমন্ত্রী বলেছেন, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে বের করা হবে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু